শিরোনাম
আমাদের সাহিত্য : | ০৭:৩৩ পিএম, ২০২৬-০৬-১১
---- হিলারী হিটলার আভী
চিতাযজ্ঞে ধ্বংস হচ্ছে আশা ভালবাসা সোনালি জীবন ও যৌবন
আর বাইপাস পারবে না আমাকে তোমাকে কিংবা তাকে রক্ষা করতে!
সভ্যতাকে উন্নয়নের জন্যে মুদ্রার গায়ে দিচ্ছে চীনা পালিশ
চাবুকের পরিবর্তে বিদ্যুৎ শর্টের উন্নয়ন চলছে রাঁড়ের ভাঁজে ভাঁজে
নর্তকী বাড়িটির ইংলিশ শিরোনাম দিয়ে নামের বিবর্তন ঘটাচ্ছে অহরহ
আবাদী জমিতে উলুখাগড়ার চাষের জন্যে বিদেশিদের পরিকল্পনা পাশ
পকেটে রঙধনু কলম দেখে শিক্ষার খাদ বুঝা ভীষণ মুশকিল
ধর্মের ঘরে অধর্মের বৈশাখী ঝড়ের মতো রাজত্ব তান্ডব
নগ্ন-প্রতিজ্ঞা কেয়ামতকে হাসাচ্ছে আমার তোমার তার ঘরে ঘরে
সক্রেটিসের হেমলক পান থেকে আজ সব বিচারক উত্তরসূরি
ব্রিটিশদের চেয়েও নির্মম হয়েছে ঘর-পর-প্রতিবেশী
মার্কিন ডলারের চেয়েও সহস্রগুণ ভয়ানক ঘুষের পকেট
অস্ত্র দিয়েই অস্ত্রধারীকে খুন করা হবে এটা ঐশ্বরিক পূর্ব পরিকল্পনা
ইদানিং অর্থের বিনিময়ে সবকিছুই বেচাকেনা হচ্ছে সুশীল জ্ঞানে!
আজ তুমি যদি শতভাগ আনন্দে বলো আমি বড্ড সৎ
কসম আমি নির্দ্বিধায় স্রষ্টার সামনেও বলবো ---
শোণিত-বেনিয়াদের কাছে হৃদ মূল্যহীন!
আবদুল্লাহ মজুমদার : : রান্নাঘরের চুলা জ্বালাতে গ্যাসের সিলিন্ডার লাগবে, অথচ দোকানে গিয়ে মিলছে না নির্ধারিত দামে। কোথাও...বিস্তারিত
আমাদের সাহিত্য : : মহসিন আলম মুহিন মামার বাড়ি মধুর হাঁড়ি, এই কথাটি নয় অজানা। আদর-আমোদ কাঁড়ি কাঁড়ি- থাকলে পাশে নানি-না...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : গভীর রাত। ঘড়ির কাঁটা বারোটা ছুঁই ছুঁই। বাড়ির অন্য ঘরগুলোর আলো একে একে নিভে গেছে। চারপাশে নেমে এস...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : কালির কুহেলি ঘন, অক্ষর আজ অবরুদ্ধ, ফোরাম-চত্বরে ক্লাবের ছায়া—দ্বন্দ্ব বড় দুর্বোধ্য। মসনদের মায়à¦...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : সব কবিতা শব্দ দিয়ে শুরু হয় না; কিছু কবিতা শুরু হয় নীরবতা দিয়ে। কিছু কবিতা ভাষায় নয়, ভাষাহীনতাà...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : জুলাই— কোনো ক্যালেন্ডারের মাস নয়; রাষ্ট্রের বুকের ভেতর জমে থাকা বজ্রের মতো এক দীর্ঘ কম্পন। রা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited