শিরোনাম
চকরিয়া প্রতিনিধি : | ০৯:০২ পিএম, ২০২৬-০৬-০৬
শত শত রাজনীতিক কর্মীর প্রেরণার বাতিঘর চকরিয়া উপজেলা ও বরইতলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনচারুল ইসলাম বাবুল মিয়ার স্মৃতি বিজড়িত কক্সবাজারের চকরিয়া বরইতলী ইউনিয়ন বিএনপির দ্বি - বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) বিকাল তিনটায় ইউনিয়ন বিএনপির উদ্যোাগে স্থানীয় বরইতলী দাখিল মাদরাসা হলরুমে দ্বি- বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
বর্নাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সম্মেলন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মঈনুল আমিন ইমু'র সঞ্চালনায় দ্বি - বার্ষিক সম্মেলন ও কাউন্সিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এনামুল হক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম মোবারক আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যক্ষ এস এম মন্জুর, সাবেক সহ-সভাপতি জালাল আহমদ সিকদার,সাবেক সহ সভাপতি নূরুল কবির মিয়া,সাবেক যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম ভুট্টু,সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল কাঁকন,সাবেক যুবদল সভাপতি ও চকরিয়া প্রেসক্লাব সভাপতি এ এম ওমর আলী ।
এছাড়া বক্তব্য রাখেন,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহীন মুরাদ,সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মেম্বার,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম, উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ারুল আজিম, উপজেলা ছাত্রদল সভাপতি রেজাউল করিম বাপ্পি,উপজেলা ওলামা দলের আহবায়ক এডভোকেট ইয়াসির আরাফাত, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন লাল্টু।
এছাড়া বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম সওদাগর, সাবেক সাংগঠনিক সম্পাদক মাস্টার আবু ইউসুফ, এম ইয়াহিয়া খাঁন, চকরিয়া সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো: জাহেদুল ইসলাম,ইউনিয়ন যুবদলের সভাপতি আলমগীর হোসাইন মেম্বার,শ্রমিকদলের সভাপতি আবদুচ ছমদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাঈদ উদ্দিন সাঈদ, কৃষকদলের সভাপতি ডা: ফরিদুল ইসলাম কিরণ, ইউনিয়ন মহিলা দলের আহবায়ক রাশেদা বেগম মেম্বার, ছাত্রদলের আহবায়ক গালিব মর্তুজা, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এম এ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার সোলতানুল আরেফীন,শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াবুল হক,ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ও ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব নাজমুস সাকিব প্রমুখ।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited