শিরোনাম
চকরিয়া প্রতিনিধি : | ০৬:৫৫ পিএম, ২০২৬-০৬-০৪
জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর চার মাসের মাথায় কক্সবাজারের চকরিয়া আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম কক্সবাজার সফর।
এদিকে আগামী ১৪ জুন রবিবার প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই সফরকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন সমগ্র কক্সবাজারবাসী।
এই সফরে তিনি উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত হরিণ প্রজনন কেন্দ্র থেকে আজকের ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।এরপর তিনি কক্সবাজার জেলার নবগঠিত মাতামুহুরি উপজেলার প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহীন দেলোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার পৌঁছানোর পর সড়কপথে চকরিয়া ডুলাহাজারা আসবেন প্রধানমন্ত্রী ।সেখানে তিনি বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণের পরে জেলার নবগঠিত মাতামুহুরি উপজেলায় বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে কক্সবাজার- ১ (চকরিয়া- পেকুয়ার) আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও উপস্থিত থাকবেন বলেন জানান ওই কর্মকর্তা।
চকরিয়া উপজেলা শাহীন দেলোয়ার আরও জানান,প্রধানমন্ত্রীর এই সফরের সরকারি সময়সূচি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জেলা প্রশানের কাছে এখনো এসে পৌঁছায়নি।
তবে,দায়িত্বশীল সূত্রের খবরের ভিত্তিতে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, আগামী ১৪ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান চকরিয়া আসবেন এবং নবগঠিত "মাতামুহুরী উপজেলা ভবনের ভিত্তিপ্রস্তর সহ ফলক উন্মোচন করবেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited