চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জেলা প্রশাসনের কার্যক্রমে অচলাবস্থা 

কর্মচারীদের কর্মবিরতি 

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৪৮ পিএম, ২০২০-১১-১৭

জেলা প্রশাসনের কার্যক্রমে অচলাবস্থা 


 

দীর্ঘদিন ধরে সারাদেশে বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা ও উপজেলা প্রশাসন এবং সহকারী কমিশনার (ভূমি) অফিসে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদেও পদবীও গ্রেড পরিবর্তন না হওয়ায় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) কেন্দ্রীয় কমিটি ১৫ দিনব্যাপী পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসুচী চলমান রয়েছে। এরই অংশ হিসেবে বাকাসস চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ  গতকাল মঙ্গলবার তৃতীয় দিনের মতো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন। কর্মচারীদের কর্মবিরতির কারণে এডিএম কোর্ট, রাজস্ব কোর্ট ও রেকর্ড রুমসহ জেলা প্রশাসনের সব শাখার কার্যক্রর্ম বন্ধ ছিল। ফলে সেবা পেতে আসা লোকজনকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। কর্মবিরতি চলাকালে কর্মচারী শূন্য হয়ে পড়ে জেলা প্রশাসনের সকল শাখা। এতে পুরোপুরি অচলাবস্থা সৃষ্টি হয়। এ উপলক্ষে এক সভা সংগঠনের সিনিয়র সহ-সভপতি স্বপন কুমার দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকাসস চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সভাপতি স্বদেশ শর্মা, আন্দোলন বাস্তবায়ন কমিটির আহবায়ক উদয়ন কুমার বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ জামালউদ্দিন ও নুরুল মুহাম্মদ কাদের। বাকাসস চট্টগ্রাম জেলা শাখার মধ্যে বক্তব্য রাখেন প্রদীপ কুমার চৌধুরী, আলী আজম খান, মোজাফফর হোসেন, কাজলী দেবী, আনোয়ার হোসেন, সোয়েব মোহাম্মদ দুলু, সাদিয়ানুর, বিশ্বজিত দাশ, মোঃ নুরুচ্ছফা, কানু বিকাশ নন্দী, শফিউল আলম, ফজলে আকবর চৌধুরী, সায়েদুল ইসলাম,রিয়াজ উদ্দীন আহম্মদ, পুতুল দত্ত, নাজিমউদ্দিন চৌধুরী, সৈয়দ মোহাম্মদ এরশাদ আলমপ্রমূখ।
সভায় বক্তাগণ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও অদ্যাবধি কালেক্টরেটে কর্মরত সহকারীদের কোন ধরণের সুযোগ প্রদান করা হয়নি। সচিবালয়ের একজন কর্মচারী ১৬ গ্রেডে চাকরিতে যোগদানকরে ৫ বছর পর ১০ গ্রেডে পদোন্নতি পেয়ে যান। আর সচিবালয়, হাইকোর্ট, সংসদ, নির্বাচনকমিশন, পিএসসি ও মন্ত্রণালয়ের সংযুক্ত বিভাগসমূহে ১৬তম গ্রেডে যোগদান কওে অনেকে সহকারী সচিব হয়ে চাকরি থেকে অবসর নিচ্ছেন। শুধুমাত্র ইউএনও, ডিসি ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত অফিস সহকারীগণ চাকরিতে জীবন শেষেও কোনো পদোন্নতি না পেয়ে একই পদে থেকেই অবসওে যাচ্ছেন। 
বক্তারা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, এসডিজি বাস্তবায়ন ও রূপকল্প-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে মাঠ প্রশাসনে কর্মরত বিভাগীয় কমিশনার অফিস, জেলা ও উপজেলা প্রশাসনে কর্মরত সহকারীদের মনোবল সতেজ রেখে  কাজের গ তিশীলতা অব্যাহত রাখতে তাদের পদোন্নতিসহ পদবী পরিবর্তন কওে সহকারী প্রশাসনিক কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তা করার জন্য জোর দাবী জানান।###

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর