চট্টগ্রাম   শনিবার, ১৫ আগস্ট ২০২৬  

শিরোনাম

মৌসুমি ফলের মেলা স্টেশন সড়কে

স্টাফ রিপোর্টার :    |    ০৬:৪৮ পিএম, ২০২৬-০৫-১৭

মৌসুমি ফলের মেলা স্টেশন সড়কে

নগরের ব্যস্ততম স্টেশন সড়ক এখন যেন মধু মাসের ফলের হাট। রাস্তার দুই পাশে সারি সারি সাজানো রয়েছে মৌসুমি ফলের স্তূপ।
কোথাও পাহাড়সম কাঁঠাল, কোথাও ঝুড়িভর্তি আনারস, আবার কোথাও কাঁচা আম ও কালো জাম নিয়ে বসেছেন পাইকারি বিক্রেতারা। 
সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখর হয়ে উঠছে পুরো এলাকা।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকভর্তি ফল আসছে স্টেশন সড়কে। বিশেষ করে পার্বত্য অঞ্চল, নরসিংদী, সিলেট ও কুমিল্লা থেকে আসছে আনারস ও কাঁঠাল।
অন্যদিকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের কাঁচা আমও বাজারে যোগ করেছে ভিন্নমাত্রা। 
Fruit-2পাইকারি বিক্রেতারা জানান, প্রতিদিন ভোর থেকেই ফল নামানোর ব্যস্ততা শুরু হয় এবং দুপুরের আগেই অধিকাংশ চালান খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি হয়ে যায়।
বাজার ঘুরে দেখা যায়, বড় বড় কাঠালের স্তূপ রাস্তার পাশে সাজিয়ে রাখা হয়েছে। অনেক বিক্রেতা আবার আনারস গুচ্ছ করে স্তূপ বানিয়ে ক্রেতাদের আকর্ষণ করছেন। বিক্রি হচ্ছে নানান আকারের তরমুজ। স্থানীয় খুচরা ব্যবসায়ী ও সাধারণ মানুষ পাইকারি দামে ফল কিনতে ভিড় করছেন এই এলাকায়। কেউ পরিবারের জন্য কিনছেন, কেউ আবার ছোট দোকানে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন।
স্টেশন রোডে বিক্রি হচ্ছে কুমিল্লাসহ দেশে বিভিন্ন প্রান্ত থেকে আসা কাঁচা-পাকা তাল। এখান থেকে আন্দরকিল্লা, চকবাজার, কাজির দেউড়ী, কর্ণফুলী মার্কেট, রিয়াজউদ্দিন বাজারসহ অস্থায়ী বাজারগুলোতে খুচরা বিক্রেতারা কিনে নিয়ে যাচ্ছেন তাল। আগের সেই মিষ্টি গন্ধ না থাকলেও ছোট-বড় তালের প্রতি আকৃষ্ট হচ্ছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন, প্রাকৃতিক দুর্যোগসহ নানান কারণে তাল গাছ হারিয়ে যাচ্ছে। দূর থেকে আনতে পরিবহন খরচও বেশি। 
বিক্রেতা সামশুল আলম জানান, ‘এবার ফলের সরবরাহ ভালো থাকায় বাজারও বেশ