চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত 

স্টাফ রিপোর্টার :    |    ০৮:২১ পিএম, ২০২৬-০৫-১২

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত 

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনষ্টিটিউট ও নার্সিং কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও শিরাবরণ অনুষ্ঠান অদ্য ১২/০৫/২০২৬ তারিখ কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ও নার্সিং সাব-কমিটির চেয়ারম্যান ডা. কামরুন নাহার দস্তগীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়| 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা| অনুষ্ঠানে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট জনাব আবদুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারী জনাব মো. জাহিদুল হাসান, ট্রেজারার অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ. কে. এম. আশরাফুল করিম, পরিচালক (ফিন্যান্স)  মোহাম্মদ রফিকুল আলম এফসিএমএ, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, নার্সিং কলেজের প্রিন্সিপাল মিসেস স্মৃতি রানী ঘোষ ও নার্সিং ইনষ্টিটিউটের প্রিন্সিপাল মিসেস ঝিনু রানী দাশ| 

প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, আজ আন্তর্জাতিক নার্সেস দিবস| এ উপলক্ষে তিনি সকল নার্সদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান| তিনি বলেন, নার্সিং একটি মহৎ পেশা| অসহায় মানুষের সেবার ব্রত নিয়ে আপনারা এই পেশায় এসেছেন| অসুস্থ মানুষের সুস্থতার মূল দায়িত্ব আপনারা পালন করেন| অসুস্থ মানুষের পক্ষে সুস্থ সমাজ গঠন করা সম্ভব নয়| আপনারা সে দায়িত্ব পালন করে যাচ্ছেন| তিনি নার্সিং এর জনক ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর জীবনাদর্শ মনে প্রাণে ধারণ করার জন্য নার্সদের অনুরোধ করেন| নার্সদের একটু ভালো ব্যবহার একটা রোগীকে ভালো করে তুলতে পারে| তিনি সেদিকে বিশেষভাবে নজর দেয়ার জন্য সবাইকে অনুরোধ করেন| 

তিনি আরো বলেন, আজ আপনারা যে শপথ বাক্য পাঠ করেছেন তা সারাজীবন অন্তরে ধারণ করতে হবে| প্রধান অতিথি বলেন, ইউরোপ, জাপান ও মধ্য প্রাচ্যের দেশ সমূহে নার্সের ব্যাপক চাহিদা রয়েছে| দেশের বাহিরে কাজ করার জন্য নিজেদের সেভাবে গড়ে তুলতে হবে|

তিনি আরো বলেন, আমি এই হাসপাতালে আজ প্রথম এসেছি| হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম এবং সার্বিক পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে আমি খুবই অভিভূত হয়েছি| তিনি এজন্য হাসপাতালের পরিচালনা পরিষদসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান| 

সভায় নবাগত ছাত্র-ছাত্রীদের শপথ বাক্য পাঠ করান নার্সিং ইনষ্টিটিউটের প্রিন্সিপাল মিসেস ঝিনু রানী দাশ| নবাগত ছাত্র-ছাত্রীদের সবাইকে আনুষ্ঠানিকভাবে ক্যাপ পরিয়ে দেয়া হয়| এর আগে সকালে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে হাসপাতাল ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়|

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর