চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চন্দনাইশে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ দম্পতিকে মারধরের অভিযোগ 

চন্দনাইশ প্রতিনিধি :    |    ০৮:২১ পিএম, ২০২৬-০৫-০৭

চন্দনাইশে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ দম্পতিকে মারধরের অভিযোগ 

চট্টগ্রাম চন্দনাইশে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধ দম্পতিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ৭ই মে সকালে চন্দনাইশ উপজেলাধীন কেশুয়া এসপি দেলোয়ারের বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় চন্দনাইশ থানায় সাইফুল ইসলাম (৪১) বাদী হয়ে ১০জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন। 

অভিযুক্তরা হলেন, একই এলাকার আবদুল মান্নানের ছেলে মঞ্জুর মিয়া (৩২),মো.মিয়া (২৫),এয়ার মোহাম্মদের ছেলে শাহাজাহান (৩০),মোস্তাফিজের ছেলে মানিক(২৮),বেট্টা মিয়ার ছেলে মো.সেলিম (৫০),কালু মিয়ার ছেলে বেলাল (৫২),আবদুল গফুরের ছেলে আল আমিন,(২২),মুনাফের ছেলে ছিনু (৪৫),মঞ্জুর মিয়ার স্ত্রী টুম্পা (৩০),সিরাজের ছেলে সৈয়দ নুর (৪৬)।

অভিযোগ সূত্রে জানা যায় বিবাদীগণ তাদের মৌরশীদীয় দেড় গন্ডা জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এই জায়গা নিয়ে এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গরা মিলে একাধিকবার বৈঠক হয়েছিল। কিন্তু বিবাদীগণ সে বৈঠককে তোয়াক্কা না করে তাদের দেয়া কোন সিদ্ধান্ত মেনে না নিয়ে পরবর্তীতে ক্ষমতার দাপট দেখিয়ে বাদীপক্ষকে নানান সময়ে শারিরীক ও মানসিক নির্যাতন এবং মারধর করেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার  সকালে বিবাদীগন ১৫/২০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে জায়গা দখল করতে আসেন। সেসময় তাদের বাঁধা দিতে চাইলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বৃদ্ধ দম্পতিকে মারধর করে মারাত্মকভাবে জখম করেন। তাদের চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এসে আহতদের উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে  চন্দনাইশ থানার ডিউটি অফিসার এএস আই তৌহিদুর রহমান জানান, অভিযোগ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে, পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

রিটেলেড নিউজ

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত


মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর