চট্টগ্রাম   শনিবার, ১৫ আগস্ট ২০২৬  

শিরোনাম

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬ সম্পন্ন

আমাদের ডেস্ক :    |    ০৬:৪৬ পিএম, ২০২৬-০৪-৩০

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল  টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬ সম্পন্ন

পাহাড়তলী থানা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে গত ২৯ এপ্রিল, বুধবার, বিকাল ৩.০০টায় হালিশহর হাউজিং এস্টেট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট (বালক ও বালিকা) -২০২৬ অনুষ্ঠিত হয়। বালক দলের খেলায় শহীদ লেইন সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলের ব্যাবধানে ঝর্ণাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে থানা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বালিকা দলের খেলায় উত্তর হালিশহর আব্বাস পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে উত্তর কাট্টলী হাজী দাউদ আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে থানা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পাহাড়তলী থানা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব রূপাঞ্জলী কর, পাহাড়তলী থানা প্রাথমিক এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর জনাব সেলিনা আক্তার ও সহকারী থানা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব ইসরাত জাহান বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ আবদুল মালেক, মোঃ সেলিম, মোহাম্মদ রহুল আমীন, মোহাম্মদ জাকির হোসেন, নাজনীন সুলতানা, শাহীদা আক্তার, সাবিনা ইয়াসমিন, চৌধুরী রোকসানা আফরোজ এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক ও প্রচুর দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। 

উক্ত খেলার ভাষ্যকার ছিলেন কোয়াড এইচ ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন ও সহকারি শিক্ষক ইকবাল হোসেন, রেফারি ছিলেন জনাব মাজহারুল ইসলাম ও সাজু গুহ।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত