শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৬:০৭ পিএম, ২০২৬-০৪-২৬
চট্টগ্রামের চন্দনাইশে হাশিমপুর ইসলামিয়া মকবুলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলমের বিরুদ্ধে গভর্নিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ এনে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা।
শিক্ষকরা জানান, ২৮ এপ্রিল অতিরিক্ত জেলা প্রশাসক ও মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি বরাবরে লিখিত অভিযোগ করেছেন নির্বাচিত অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিগণ।
গত ৮ এপ্রিলের অভিযোগ সূত্রে জানা যায়, গত বছর ২৫ জানুয়ারি তফশীলের মাধ্যমে অভিভাবক সদস্য নির্বাচনে মাওলানা সোলাইমান ফারুকী, মো. আবদুল মজিদ, মো. সোলাইমান অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে অভিভাবক সদস্য নির্বাচিত হন।
একইভাবে শিক্ষকদের ভোটে মাও. মো. আবুদল করিম, মো. নুরুল ইসলাম, মো. মহিউদ্দীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন। কিন্তু দীর্ঘ ১৪ মাস পর গত ১৩ এপ্রিল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী স্বাক্ষরিত কমিটিতে অভিভাবক সদস্য আবদুল মজিদ, মো. সোলাইমান ও শিক্ষক প্রতিনিধি নির্বাচিত ৩ জনের নাম বাদ দিয়ে নতুনভাবে মো. জসিম উদ্দীন, মো. মুরাদুল ইসলামের নাম দিয়ে অপর একজনের পদ শূন্য রেখে কমিটি অনুমোদন দেয়া হয়। ফলে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে নির্বাচিত ৩ অভিভাবক সদস্য ও ৩ শিক্ষক প্রতিনিধি স্বাক্ষর দিয়ে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক বরাবরে গত ৮ এপ্রিল লিখিত অভিযোগ দায়ের করে। এ বিষয়ে তিনি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবরে লিখিতভাবে মতামত চাইবেন বলে অভিযোগকারীদের জানান। বিষয়টি জানতে মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা নুরুল আলম ডিসেম্বর মাস থেকে ছুটিতে থাকায় এবং মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। কর্মবিরতির কারণে শিক্ষকেরা ক্লাশ না নেয়ায় শিক্ষার্থীরা ক্লাশ থেকে বেরিয়ে মাদ্রাসা প্রাঙ্গনে অবস্থান নিতে দেখা যায়।
কর্মবিরতির সময় উপস্থিত ছিলেন শিক্ষক মোহাম্মদ আবদুল করিম, নুরুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন, অবিভাবক সদস্য আব্দুল মজিদ শাহ প্রমুখ।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited