শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৫:৪৯ পিএম, ২০২৬-০৪-২০
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ইতোমধ্যে ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপি মনোনীত ৩৬ জনের নাম ঘোষণা করেন। এতে সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি হতে যাচ্ছেন চট্টগ্রামের হাটহাজারির পরিচিত মুখ, ২০১৫ সালের জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অর্থায়নের মিথ্যা অভিযোগ এনে র্যাবের দায়ের করা মামলায় কারা নির্যাতিত বিএনপি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা। তিনি চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও আংশিক বায়েজিদ) সংসদীয় আসনের সাবেক চারবারের সংসদ সদস্য ও বিএনপির সাবেক মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা। বিগত পতিত স্বৈরাচার সরকারের আমলে তিনি চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাবরণ করেন। বাব