শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:০৬ পিএম, ২০২৬-০৪-০৭
আজ বিশ্ব স্বাস্থ্য দিবস| এই দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতি বছর একটি নির্দিষ্ট প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক ও স্থানীয়ভাবে দিবসটি পালন করা হয়| ১৯৫০ সালের ৭ই এপ্রিল থেকে বিশ্ব জুড়ে নানা কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হয়ে আসছে| এ বারের বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য বিষয় হলো “স্বাস্থ্য সেবাই বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”| দিবসটি উপলক্ষে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উদ্যোগে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এর সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়| আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট জনাব আবদুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারী জনাব মো. জাহিদুল হাসান, ট্রেজারার অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারী ডা. ফজল করিম বাবুল, ডোনার সদস্য জনাব মো. হারুন ইউসুফ, কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব মো. আবুল হাসেম, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, পরিচালক (ফিন্যান্স) জনাব মো. রফিকুল আলম এফসিএমএ, প্রধান প্রকৌশলী অনুরুপ চৌধুরী, উপ-পরিচালক (প্রশাসন) জনাব মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (ফিন্যান্স) জনাব মো. মনজুরুল আলম চৌধুরী| সভায় বক্তারা বিজ্ঞান ভিত্তিক স্বাস্থ্য সেবা, আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে জনস্বাস্থ্য সুরক্ষিত করার উপরে গুরুত্বারোপ করেন|
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited