শিরোনাম
মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ : | ০৭:৫৯ পিএম, ২০২৬-০৪-০৪
বিভিন্ন সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটাক্ষ করে বক্তব্য ও স্বাধীনতা দিবসে জামায়াত ইসলামির অনুষ্ঠানে নিজেকে স্বাধীনতা ঘোষণার মূলব্যক্তি দাবী করে ইতিহাস বিকৃত করার প্রতিবাদে এলডিপি চেয়ারম্যান কর্ণেল অলি আহমদের বিরুদ্ধে বিক্ষোভ, ঝাড়ু মিছিল এবং কুশপুত্তলিকা দাহ করেছেন চন্দনাইশ বিএনপি ও অঙ্গসংগঠন।
শনিবার (৪ এপ্রিল) বিকালে চন্দনাইশ উপজেলা, পৌরসভা, দোহাজারী পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গাছবাড়িয়া কলেজ গেইট থেকে খাঁনহাট পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল শেষে গাছবাড়িয়া কলেজ গেইট চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, কর্ণেল অলি বিভিন্ন সময় বিএনপি, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটাক্ষ করে ইন্টার পাশ দপ্তরি এবং নিজের ছেলেকে অধিক শিক্ষিত ও অধ্যাপক দাবি করেন, জামায়াত আমিরের সাথে মিলে স্বাধীনতার ইতিহাস বিকৃত করে দেশ ও দেশের মানুষের সাথে বেঈমানী করেছেন।বক্তারা বলেন, এদেশের স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনার অনুগ্রহে ক্যাপ্টেন থেকে কর্ণেল অলি ও রাজনীতিতে স্থান দিয়ে মন্ত্রী বানিয়েছেন, বিএনপির সাথে বেঈমানী করার পর থেকে অলির পতন শুরু হয়েছে। অলি আহমদকে অতিসত্বর ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনার অনুরোধ জানান অন্যথায় চন্দনাইশে অবাঞ্চিত ঘোষণা করা হবে বলে ঘোষণা দেন।
এ সময় বক্তব্য রাখেন, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি এম এ হাশেম রাজু, সাবেক সহ সভাপতি যথাক্রমে সিরাজুল ইসলাম, আ ক ম মোজাম্মেল হক, চন্দনাইশ পৌর বিএনপির সাবেক আহবায়ক মাহামুদুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক বেলাল, আরিফুল ইসলাম মারুফ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, বিএনপি নেতা মোর্শেদুল আলম, জাহাঙ্গীর আলম, চন্দনাইশ পৌর যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, বিএনপি নেতা মোহাম্মদ সেলিমউদ্দিন, দোহাজারী পৌরসভা যুবদলের আহবায়ক ইফতিয়ার উদ্দিন সুমন, সদস্য সচিব মোঃ মাহফুজ, প্রমুখ।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited