চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আনোয়ারায় স্কুল ফিডিংয়ে হযবরল দশা: শিশুদের দেওয়া হচ্ছে কাঁচা ও পচা কলা 

এস এম সালাহউদ্দিন, আনোয়ারা    |    ০৬:৩৫ পিএম, ২০২৬-০৩-৩১

আনোয়ারায় স্কুল ফিডিংয়ে হযবরল দশা: শিশুদের দেওয়া হচ্ছে কাঁচা ও পচা কলা 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রাথমিক  বিদ্যালয়ের  শিক্ষার্থীদের   স্কুল  ফিডিংয়ে  কাঁচা ও পঁচা  কলা সরবরাহের অভিযোগ  উঠেছে ঠিকাদারি  প্রতিষ্ঠান  স্বদেশ পল্লীর বিরুদ্ধে।  ৩১ মার্চ সকাল ১০ টায় উপজেলার পূর্ব বৈরাগ সরকারি  প্রাথমিক বিদ্যালয়সহ কমপক্ষে ১৫ টি বিদ্যালয়ে   এই খাওয়ার অযোগ্য  কলা সরবরাহ করা হয় বলে জানা গেছে। এর আগে ২৯ মার্চ স্কুল ফিডিং  কার্যক্রম উদ্বোধনের  দিন ৪০-৪৫ টি বিদ্যালয়ে  'স্কুল ফিডিং'  সরবরাহই করা হয়নি। উপজেলার ১১০ টি প্রাথমিক বিদ্যালয়ে  স্কুল  ফিডিং  সরবরাহের দায়িত্ব  পান প্রত্যাশী এনজিওর অঙ্গ প্রতিষ্ঠান  স্বদেশ পল্লী।  উদ্বোধনের  দিন থেকেই  উপজেলার  ১১০টি প্রাথমিক  বিদ্যালয়ের  ২২ হাজার  ৪৫ জন  কোমলমতি  শিক্ষার্থীদের  স্কুল ফিডিং  সরবরাহে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতায়  ঠিকাদারি প্রতিষ্ঠানটির যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। অদক্ষ ও অপ্রতুল  জনবল, যানবাহনের ঘাটতি ও খাদ্য সংগ্রহ ও সরবরাহে চরম স্বেচ্ছাচারিতার অভিযোগ  উঠেছে  প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।  ইতিমধ্যে  চরম অব্যবস্থাপনার দায়ে প্রতিষ্ঠানটির কার্যাদেশ বাতিলেরও দাবী উঠেছে  সর্বমহল থেকে।
 
জানা যায়, প্রাথমিক শিক্ষার্থীদের সুস্বাস্থ্য,  পুষ্টিমান ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে সারাদেশে সরকার ফিডিং কর্মসূচির আওতায় বিদ্যালয় চলাকালীন প্রতিদিন শিক্ষার্থীদের মাঝে পুষ্টি সমৃদ্ধ ফর্টিফাইড বিস্কুট, ইউএইচটি মিল্ক, বন রুটি, সিদ্ধ ডিম ও কলা, স্থানীয় মৌসুমি ফল বিতরণ কর্মসূচি স্কুল ফিডিং প্রকল্প চালু করেছে। তারই ধারাবাহিকতায় সারাদেশে ১৫০ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির প্রকল্প চালু করা হয়। চট্টগ্রামে আনোয়ারা একমাত্র উপজেলা হিসেবে মনোনীত হয়। সপ্তাহের রবিবার , বুধবার ও বৃহস্পতিবার  ডিম আর বনরুটি, সোমবার দুধ এবং বনরুটি, মঙ্গলবার কলা অথবা দেশীয় ফল ও ফর্টিফাইড বিস্কুট দেওয়ার কথা রয়েছে। 

গত ২৯ তারিখ  সকালে আনোয়ারার ১১০টি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা সদরের আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ঠিকাদারি প্রতিষ্ঠান স্বদেশপল্লী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. হিন্দুল বারী। 

উদ্বোধনের  দিন সকাল ১০টা থেকে ১১টার মধ্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণের কথা থাকলেও বিকাল ৪টা পর্যন্ত প্রায় অর্ধশত বিদ্যালয়ে খাবার পৌঁছেনি বলে অভিযোগ পাওয়া গেছে। অনেক বিদ্যালয়ে ছুটির ঠিক আগ মুহূর্তে খাবার নিয়ে গেলে শিক্ষকরা বিপাকে পড়েন। কারণ তার আগে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছুটি হয়ে যায়।  আবার সরবরাহকৃত এসব খাবারের নির্দিষ্ট মেয়াদ ও পুষ্টিগুণ নিয়েও প্রশ্ন উঠেছে।  

অন্যদিকে সারাদিন অপেক্ষা করেও শিক্ষার্থীরা খাবার না পাওয়ায় অভিভাবক ও শিক্ষার্থীদের ক্ষোভের শেষ ছিল না। এদিকে স্কুল  ফিডিং  কার্যক্রম উদ্বোধনের  দ্বিতীয়  দিনও অনেক বিদ্যালয়ে ফিডিং দেওয়া হয়নি। ৩১ মার্চ সকালে পূর্ব  বৈরাগ সরকারি  প্রাথমিক  বিদ্যালয়, উত্তর গুয়াপঞ্চক  সরকারি প্রাথমিক বিদ্যালয়, শোলকাটা সরকারি প্রাথমিক  বিদ্যালয়সহ ১০ থেকে ১৫ টি বিদ্যালয়ে কাঁচা ও পঁচা  কলা সরবরাহ করতে দেখা গেছে। পূর্ব বৈরাগ সরকারি  প্রাথমিক বিদ্যালয় সূত্রে  জানা যায়, বিদ্যালয়ে মোট শিক্ষার্থী  সংখ্যা  ৫৭১ জন।

৩১ মার্চ সকাল ১০ টায়  একটি ভ্যানে করে কলা বনরুটি পাঠায় ঠিকাদারি প্রতিষ্ঠান। সেখানে  দেখতে পাই সরবরাহকৃত কলাগুলো  অর্ধেক  কাঁচা আর অর্ধেক  পঁচা।  সবগুলো কলাই খাবার অনুপযোগী।  ফলে আমরা কলাগুলো গ্রহণ  করিনি। শুধু  বনরুটি  গুলো গ্রহণ করেছি। উপজেলা  সহকারি শিক্ষা  অফিসার  আবু সুফিয়ান জানান, আজ সকালে ১০ থেকে ১৫ টি বিদ্যালয়ে  স্কুল ফিডিংয়ে যে কলাগুলো সরবরাহ করেছে  ঠিকাদারি প্রতিষ্ঠান  সবগুলো কলা খাওয়ার অনুপযোগী।  আমরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বলে দিয়েছি খাবার মানসম্মত  না হলে গ্রহণ  না করতে। বিষয়গুলো  আমরা উর্ধ্বতন কতৃপক্ষকে জানিয়েছি। জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান  স্বদেশ পল্লীর  ক্লাস্টার কো অর্ডিনেটর সামশের নাহিদ বলেন, সরবরাহ করা কলাগুলো কাঁচা হলেও খাওয়ার অনুপযোগী  নয়। কয়েকটি  স্কুলে সমস্যা হওয়ায় সেগুলো পরিবর্তন  করে দিয়েছি। আগামী সপ্তাহ থেকে সঠিকভাবে  সরবরাহ করতে পারব বলে আশা করছি।

উপজেলা  নির্বাহী অফিসার ( ইউএনও ) তাহমিনা আকতার বলেন, স্কুল ফিডিং  সরবরাহে অনিয়মের  বিষয়ে আমরা দ্বিতীয় দিন ঠিকাদারের প্রতিনিধির সাথে বসেছিলাম।  তারা প্রথমদিন হিসেবে একটু সমস্যার কথা বলেছিল। কিন্তু আজকেও শুনলাম বিভিন্ন  স্কুলে  খাওয়ার অযোগ্য  ফিডিং সরবরাহ করেছে।  বিষয়টি আমরা সংশ্লিষ্ট  উর্ধতন কতৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ  করব।
 

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর