শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৯:০৭ পিএম, ২০২৬-০৩-০৮
"আজকের পদক্ষেপ,আগামীর ন্যয়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" এই প্রতিপাদ্যে রবিবার ৮ মার্চ-২০২৬ইং সারাদেশের মতো বান্দরবানেও আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে বান্দরবান জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি জেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক চত্তরে ফিরে আসে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি। বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু তালেব এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি, সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বান্দরবান মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুপন চাকমা।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বান্দরবান জেলা তথ্য অফিসার মো: আনোয়ার হোসেন, ওয়াল্ড ভিশন বান্দরবান সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, BNKS এডমিন এন্ড এইচআর ম্যানাজার সাইংসাইং এ মারমা, অন্যন্যা নারী সংস্থা পরিচালক ডনাই প্রু নেলী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আজ আন্তর্জাতিক নারী দিবস (পূর্বনাম আন্তর্জাতিক কর্মজীবী নারী দিবস) প্রতি বছর মার্চ মাসের ৮ তারিখে পালিত হয়। সারা বিশ্বব্যাপী একটি প্রধান উপলক্ষ হিসেবে এই দিবস উদ্যাপন হয়ে থাকে। বিশ্বের এক এক প্রান্তে নারীদিবস উদ্যাপনের প্রধান লক্ষ্য এক এক প্রকার হয়। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদ্যাপনের মুখ্য বিষয় হয়, আবার কোথাও মহিলাদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠাটি বেশি গুরুত্ব পায়।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited