শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ০৪:৫৭ পিএম, ২০২০-১১-১১
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সীতাকুণ্ড উপজেলা যুবলীগের দুই গ্রুপ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত সীতাকুণ্ড পৌরসভা ও আশপাশের এলাকাজুড়ে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়। তিনি বলেন, ‘উপজেলা যুবলীগের দুই গ্রুপ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় আইনশৃংখলা পরিস্থিতির অবনতির শংকা রয়েছে। তাই পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে, যা রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে। ’ সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, উপজেলা যুবলীগের সহ সভাপতি শাহজাহান ও মোহাম্মদ সেলিম একইসময়ে একই এলাকায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ আয়োজন করেন। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা প্রশাসন থেকে পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারির বিষয়ে মৌখিক নির্দেশনা দিয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited