চট্টগ্রাম   রবিবার, ১৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

হালিশহরে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৯

নিজস্ব প্রতিবেদক    |    ১২:৪৮ পিএম, ২০২৬-০২-২৩

হালিশহরে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৯

চট্টগ্রাম নগরের হালিশহরে রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ ৮ জন অগ্নিদগ্ধ হয়েছেন। দগ্ধ সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে হালিশহরের এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ নামে একটি ছয়তলা ভবনে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— শিপন (৩০), সুমন (৪০), শাওন (১৭), আনাস (৭), আইমান (৯), শাখাওয়াত (৪৬), আয়েশা (৪), পাখি (৩৫) ও রানী আক্তার (৪০)।
জানা গেছে, হালিমা মঞ্জিল নামে ৬ তলা ওই ভবনটির তৃতীয় তলায় একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়। এতে পুরো বাসায় আগুন ছড়িয়ে পড়ে। বাসায় থাকা শিশুসহ ৮ জন দগ্ধ হন। স্থানীয়রা ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর জানান, বিস্ফোরণের সময় ঘরে থাকা নারী ও শিশুসহ কয়েকজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, ‘ওই বাসায় এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হতো না। সেখানে ক