চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার :    |    ০১:৩৫ পিএম, ২০২৬-০২-২২

চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনায় গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, জাতির মর্যাদা রক্ষায় অন্যায়ের বিরুদ্ধে শ্রমিক জনতাকে সোচ্চার হতে হবে। ভাষা আন্দোলনের মূল শিক্ষা ছিল অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান এবং অধিকার আদায়ের সংগ্রাম—আজ সেই চেতনাকে রাষ্ট্র ও রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা করা সময়ের দাবি।
তিনি আজ সকালে চট্টগ্রাম প্রেসক্লাব-এ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল কেবল ভাষার অধিকার আদায়ের আন্দোলন নয়; এটি ছিল বৈষম্যমূলক শাসনব্যবস্থা ও সাংস্কৃতিক দমননীতির বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ। ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে—জাতির মর্যাদা রক্ষা করতে হলে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
তিনি বলেন, মাতৃভাষা হচ্ছে জাতির আত্মপরিচয়ের ভিত্তি। মাতৃভাষাকে উপেক্ষা করে কোনো জাতি উন্নত হতে পারে না। প্রশাসন, বিচারব্যবস্থা ও উচ্চশিক্ষায় বাংলা ভাষার পূর্ণাঙ্গ প্রয়োগ এখনো নিশ্চিত হয়নি—এ বাস্তবতা অত্যন্ত দুঃখজনক। রাষ্ট্রের সর্বস্তরে মাতৃভাষার ব্যবহার বাধ্যতামূলক করতে কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নিতে হবে। বর্তমান সময়ে সাংস্কৃতিক আগ্রাসন, ভোগবাদী সংস্কৃতি ও মূল্যবোধের অবক্ষয় জাতিসত্তাকে দুর্বল করে দিচ্ছে। ভাষা দিবসের চেতনা ধারণ করে আমাদের জাতীয় সংস্কৃতি, ইতিহাস ও ইসলামী মূল্যবোধ সংরক্ষণে ঐক্যবদ্ধ হতে হবে।
প্রধান অতিথি আরও বলেন, বায়ান্নের ভাষা আন্দোলন থেকে চব্বিশের ৩৬শে জুলাই আমাদের ইতিহাসে এক অন্যন্য অর্জন। জুলাইয়ের চেতনা হল ঐক্যবদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ। জুলাইয়ের চেতনাকে ভূলণ্ঠিত হলে শহীদের আত্মত্যাগ বিপন্ন হবে। আমাদেরকে জুলাইকে ধারণ করতে হবে।
তিনি আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও ভাষার স্বাধীনতা একে অপরের পরিপূরক। যদি মানুষের কথা বলার অধিকার সীমিত করা হয়, তবে ভাষার মর্যাদা রক্ষা সম্ভব নয়। গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত না হলে ভাষা আন্দোলনের চেতনা পূর্ণতা পায় না।
মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, ভাষা আন্দোলনের শহীদরা যে আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আজকের প্রজন্মকে ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক রাষ্ট্র গঠনে উদ্বুদ্ধ করতে পারে। তিনি তরুণ প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস গভীরভাবে অধ্যয়ন ও তার আদর্শ ধারণের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে এস এম লুৎফর রহমান বলেন, ভাষা আন্দোলন ছিল শ্রমিক, ছাত্র ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল। আজও শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও সামাজিক মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।
তিনি বলেন, ভাষার মর্যাদা রক্ষা মানে সাংস্কৃতিক স্বাধীনতা ও জাতীয় স্বাতন্ত্র্য রক্ষা। শ্রমিক সমাজকে ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।
সভায় সঞ্চালনা করেন ফেডারেশনের চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক ও সাবেক চসিক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।
এতে আরও বক্তব্য রাখেন ফেডারেশনের নগর সহ-সভাপতি মকবুল আহম্মেদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, সহ-প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার ও পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম প্রমুখ। 

রিটেলেড নিউজ

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত


কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত


জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত


 মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ

মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ" -ডিসি জাহিদুল ইসলাম

রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত


আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর