শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৫:৪৫ পিএম, ২০২৬-০২-১৪
সদ্য অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও- পাঁচলাইশ ) আসনের ১১ দলীয় ঐক্য জোট বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা.মো.আবু নাছেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সম্প্রীতির সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।আজ শনিবার (১৪ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় ডা.মো. আবু নাছের এর নাসিরাবাদ হাউজিং সোসাইটিস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে যান নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। এ সময় দুই নেতা একে অপরকে ফুলের উষ্ণ অভ্যর্থনা জানান। দুই নেতা একে অপরকে মিষ্টিমুখ করান এবং বেশ কিছুক্ষণ একান্তে কুশল বিনিময় করেন। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলে ও এলাকার উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা।সাক্ষাৎকালে দুই নেতা বলেন, জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত কালুরঘাট সেতুর দ্রুত বাস্তবায়ন, যুবসমাজের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার আইনশৃঙ্খলা, মাদক সহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে একসঙ্গে কাজ করা হবে।তারা বলেন, নির্বাচন ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তবে এখন সময় সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার। তারা রাজনৈতিক ভিন্নতা ভুলে উন্নয়ন ও জনগণের স্বার্থকে প্রাধান্য দেয়ার আহ্বান জানান। এদিকে নেতাকর্মীরা বিষয়টিকে রাজনৈতিক সৌন্দর্য, সহনশীলতা ও সম্প্রীতির অনন্য উদাহরণ হিসেবে দেখছেন। তাদের মতে, প্রতিদ্বন্দ্বিতার পরও পারস্পরিক সম্মান ও সৌজন্য বজায় রাখা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে বলে জানাই তারা।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited