চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম-১৪ আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থীর মাও. সোলাইমান ফারুকীর নির্বাচনী ইশতেহার ঘোষনা 

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ :    |    ০৬:৫০ পিএম, ২০২৬-০২-০৯

চট্টগ্রাম-১৪ আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থীর মাও. সোলাইমান ফারুকীর নির্বাচনী ইশতেহার ঘোষনা 

চট্টগ্রাম-১৪ আসনের বৃহত্তর সুন্নী জোট ও ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী মাও. সোলাইমান ফারুকী তাঁর নির্বাচনী ইশতেহারে বলেছেন, এ আসনে তিনি নির্বাচিত হলে শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে মেধাবীদের বাংলাদেশ গড়বে। ইনসাফ, উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধির বাংলাদেশের সুরক্ষিত ও হকের সমাজ গঠন করবেন। 
কৃষিখাতে উন্নয়নের মাধ্যমে দেশে সোনার ফসল ফলাবে। সাম্য, শান্তি, সম্প্রীতির মাধ্যমে বৈষম্যহীন দেশ গঠন করবেন। গ্রাম-শহর সমউন্নয়নে সংসদে কথা বলবেন। সুন্নী মতাদর্শ ভিত্তিক রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামতের ভিত্তিতে কাজ করে যাবেন। সব ধরনের মানুষের নিকট সেবা পৌঁছে দিতে তিনি বদ্ধপরিকর। তিনি বলেন, তাদের নিজস্ব ভোট ব্যাংক ও নিরব ভোটের মাধ্যমে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভ করবেন। ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রার্থীর নিজ বাড়ির উঠানে নির্বাচনী ইশতেহার প্রকাশকালে এসব কথা বলেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাও. ফয়েজ উল্লাহ খতিবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এম.এ রহিম, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে-প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাও. আহমদ হোসাইন আল কাদেরী, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা, অধ্যক্ষ মাও. শাহ খলিলুর রহমান নিজামী, দক্ষিণ জেলার সভাপতি মাও. ফেরদৌসুল আলম। উপজেলার কমিটির সাধারণ সম্পাদক ড. মাও. আমিন উল্লাহ’র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন-শুরা সদস্য আবুদল আওয়াল, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কলিম উদ্দীন, মাও. আবদুল হাকিম, মহানগর দক্ষিণ কমিটির সাধারণ সম্পাদক আলমগীরুল ইসলাম বঈদী, মিজানুর রহমান, রাজীব হোসেন রিফাত প্রমুখ।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর