শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৭:১৫ পিএম, ২০২০-১১-০৪
করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার রক্তে ইনফেকশন ধরা পড়েছে।
অপূর্ব’র ঘনিষ্ঠ বন্ধু ও নির্মাতা মিজানুর রহমান আরিয়ান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১টায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে দ্রুত আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন। সে অনুযায়ী পরিবারের সদস্যরা চিকিৎসকের নির্দেশনা মেনে অভিনেতাকে আইসিইউতে ভর্তি করান।
দেশের খ্যাতনামা চিকিৎসক ডা. মহিউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে রয়েছেন বলে তিনি জানান। মিজানুর রহমান আরিয়ান নিজেও হাসপাতালে রয়েছেন এবং তদারকি করছেন।
আরিয়ান বলেন, কয়েক দিন আগে থেকেই অপূর্ব ভাইয়ের জ্বর জ্বর ভাব ছিল। দুদিন আগে করোনা পজিটিভ রেজাল্ট আসে। মঙ্গলবার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রক্তের বেশ কটি পরীক্ষা করান। রক্তে কয়েকটি ইনফেকশন ধরা পড়ে, যার ফলে তাকে দ্রুত আইসিইউতে ভর্তি করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। তাদের কথামতোই চিকিৎসা চলছে। তার জন্য প্রার্থনা দরকার।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited