চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

বোয়ালখালীতে পিসি সেন সারোয়াতলী হাই স্কুলের ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন 

বোয়ালখালী প্রতিনিধি :    |    ০১:৫১ পিএম, ২০২৬-০১-৩১

বোয়ালখালীতে পিসি সেন সারোয়াতলী হাই স্কুলের ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন 

চট্টগ্রামের বোয়ালখালীতে পিসি সেন সারোয়াতলী হাই স্কুলে সমাপনী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

সম্প্রতি বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক মো. কামরুল হাসান'র সভাপতিত্বে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুজিবুর রহমান ফারুকী'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাফরিন জাহেদ জিতি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, বোয়ালখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা বরেণ্য সাংবাদিক মো.মুজাহিদুল ইসলাম, ইকবাল পার্ক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক দিলীপ কুমার মল্লিক ও অভিভাবক নজরুল ইসলাম। 

ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক মো. ইব্রাহিম। প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করেন শিক্ষক তিলেশ পারিয়াল, রুপম কান্তি নাথ, আনিসুর রহমান, মৌলনা সেলিম শরীফ, শিক্ষিকা সেলিনা আকতার, সহ বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচরীবৃন্দ।

প্রধান অতিথি ডাক্তার জিতি বলেন, মন ও শরীর সতেজ রাখতে হলে ছাত্র-ছাত্রীকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে।
সমাপনী দিনে যেমন খুশি তেমন সাজ সহ সর্বমোট ৪১টি ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত

সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত

সর্বশেষ খবর