শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৫:১৪ পিএম, ২০২৬-০১-২৬
চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্কে গতকাল শনিবার বিকেলে "সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ" চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে সংগঠনটির বার্ষিক পরিচিতি সভা ও পূর্ণমিলনী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহবায়ক এম. অলিউল্লাহ নিজামীর সঞ্চালনায় এবং বিশিষ্ট সাংবাদিক নেতা মোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও দৈনিক একুশে সংবাদ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জি. এম. ফারুক হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি শিশির আহম্মেদ ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দিত টিভির চেয়ারম্যান শামসুদ্দিন, জাতীয় দৈনিক একুশে সংবাদের চট্টগ্রাম ব্যুরো প্রধান এম. আজিজ কিরণ, সংগ্রাম টিভির চেয়ারম্যান আনোয়ার জাহিদ, দৈনিক একুশে সংবাদের সহযোগী সম্পাদক এম. এ. ছবুর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক উন্নয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক নেতা সোহাগ আরেফিন এবং সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন। উক্ত অনুষ্ঠানে বক্তরা বলেন, প্রকৃত সাংবাদিকদের এ সংগঠনে যুক্ত করতে হবে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited